ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৯, ২১ মার্চ ২০২১

বিএনপি নেতা খন্দকার আহাদ আর নেই

খন্দকার আহাদ আহমেদ

খন্দকার আহাদ আহমেদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার আহাদ আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে গুলশানের ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে করোনার সংক্রমণ ধরা পড়লে খন্দকার আহাদকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা খন্দকার আহাদ নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন।

খন্দকার আহাদ গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। তিনি গবেষণাধর্মী সংস্থা ‘জি নাইন’-এরও সদস্য ছিলেন।

কেন্দ্রীয় এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়