নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩৬, ২১ মার্চ ২০২১
আপডেট: ১৪:৪৫, ২১ মার্চ ২০২১
আপডেট: ১৪:৪৫, ২১ মার্চ ২০২১
১০ দিনের সাধারণ ছুটি সংক্রান্ত খবর ভুয়া: স্বাস্থ্য মন্ত্রণালয়
ফাইল ছবি
‘আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা হতে পারে’- সাংবাদিকদের এমনটাই জানিয়েছিলেন স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান। কিন্তু তার বলা ছুটি সংক্রান্ত খবরটিকে ভুয়া বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম প্রধানের পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।
লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের স্ক্রলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান সাতদিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। এ বক্তব্যটি মিথ্যা ও দুঃখজনক বলে স্বাস্থ্য সচিব জানিয়েছেন।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা হতে পারে মর্মে কোনো বক্তব্য দেননি।
জরুরি বার্তায় খবরটি অনতিবিলম্বে সরিয়ে নেয়ার অনুরোধও করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























