ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮, ২১ মার্চ ২০২১
আপডেট: ১৫:৪৮, ২১ মার্চ ২০২১

করোনা: ২১৭২ জন শনাক্তের দিনে মৃত্যু ২২

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ২২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ২ হাজার ১৭২ জনকে।  ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.২৯ শতাংশ। 

দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৬৯০ জনে। 

রোববার (২১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে।

এর আগে গতকাল (২০ মার্চ) করোনা সংক্রমিত ২৬ জন মারা গিয়েছিলেন। এদিন শনাক্ত করা হয়েছিল ১ হাজার ৮৬৮ জনকে। রোগী শনাক্তের হার ছিল ৯ দশমিক চার শতাংশ।

করোনা শনাক্তে ২১৯টি ল্যাবরেটরিতে ২৪ ঘণ্টায় ২১ হাজার ১০৮ টি নমুনা পরীক্ষা করা হয়।

২৪ ঘণ্টায় সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন ১ হাজার ৬৮৭ জন। দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ২২ হাজার ৪০৫ জনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়