নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:২২, ২১ মার্চ ২০২১
`বঙ্গবন্ধুই স্বাধীনতার ঘোষক এবং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত`
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুই স্বাধীনতার একমাত্র ঘোষক। অথচ জাতির পিতার নাম মুছে ফেলার জন্য এবং ৭১ এর চেতনা বিকৃত করার উদ্দেশ্যে স্বাধীনতার মিথ্যা ঘোষক তৈরি করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার কোনও মিথ্যা ঘোষকের নাম তৈরি করতে দেওয়া হবেনা। বঙ্গবন্ধুই স্বাধীনতার একমাত্র ঘোষক এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান।
বঙ্গবন্ধুকন্যা বলেন, বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ফসল হচ্ছে এই দেশ। অথচ জাতির পিতার নাম মুছে ফেলতে স্বাধীনতার ঘোষক তৈরি করা হয়েছিল। ৭৫ সালের পর ইতিহাস বিকৃতি করা হয়।
সরকারপ্রধান আরও বলেন, বঙ্গবন্ধুর ছোটবেলা, তার জীবন, আন্দোলন সম্পর্কে এ দেশের মানুষের জানা উচিত। আমরা দুই বোন যতটুকু পারি জানাবো। স্বাধীন বাংলাদেশে তাকে হত্যা করা হলো, ইতিহাস মুছে ফেলার চেষ্টা হলো। স্বাধীনতার ঘোষক বানানো হলো আরেকজনকে। এমনও হলো, তার নাম নেওয়া পর্যন্ত নিষিদ্ধ ছিল।’
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























