নিজস্ব প্রতিবেদক
‘বাংলার বাতাসে এখনো ষড়যন্ত্র ও চক্রান্তের গন্ধ আছে’
ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ষড়যন্ত্র আজও থেমে নেই। বাংলার বাতাসে এখনো ষড়যন্ত্র ও চক্রান্তের গন্ধ আছে। এই ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে সভাপতিত্ব করেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আছে। কিন্তু আমরা রাজপথ ছাড়িনি। আজ সরকার হটানো ও দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে আমাদের তা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। এটাই হোক বঙ্গবন্ধুর জন্মদিনে আজকে আমাদের শপথ।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু এমন একটি নাম যা স্বমহিমায় প্রতিষ্ঠিত। তার নাম মুছে ফেলার অনেক চেষ্টা ষড়যন্ত্র হয়েছে। বঙ্গবন্ধু আজ বাঙালির কাছে স্বমহিমায় উদ্ভাসিত। তার জন্মদিন উদ্যাপনের অনুষ্ঠানে বিশ্ব নেতারা আজ সাড়া দিয়েছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে স্মরণ করতে হলে তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও স্মরণ করতে হবে। কারণ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শেখ হাসিনা ছাড়া বাস্তবায়ন সম্ভব ছিল না।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























