আবহাওয়া ডেস্ক
দেশের ১৩ অঞ্চলে বইছে মৌসুমের প্রথম তাপপ্রবাহ
ফাইল ছবি
দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববার (২১ মার্চ) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস বলেছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, খুলনা, যশোর, কুষ্টিয়া, পটুয়াখালী, সীতাকুণ্ড ও রাঙামাটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
রোববার (২১ মার্চ) দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ৩৭.১, টাঙ্গাইলে ৩৬.৮, ফরিদপুরে ৩৬.৭, গোপালগঞ্জে ৩৬.২, সীতাকুণ্ডে ৩৬, রাঙ্গামাটিতে ৩৬.৫, শ্রীমঙ্গলে ৩৬, রাজশাহীতে ৩৭, ঈশ্বরদীতে ৩৭, যশোরে ৩৭.৪, কুমারখালীতে ৩৬.৮ ও পটুয়াখালীতে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, এটা চলতি মৌসুমের প্রথম তাপপ্রবাহ। আরও তিন দিন এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এর মধ্যে তাপপ্রবাহের এলাকাও বাড়বে। তবে তাপপ্রবাহ তীব্র (সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে) রূপ পাওয়ার শঙ্কা নেই। চলতি মাসের শেষ দিকে ঝড়-বৃষ্টিও হতে পারে। ধীরে ধীরে তাপপ্রবাহ প্রশমিত হবে তখন।
তিনি জানান, ফাল্গুনের শেষ সময়ে ঢাকার বাইরে গরম ও ঝড়বৃষ্টির দাপট ছিল কয়েক দিন। চৈত্রে এখন তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বাতাসের গতিবেগ কম আর আর্দ্রতা বেশি থাকায় ঘাম ঝরছে; অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে।
সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ২ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























