ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৯, ২১ মার্চ ২০২১
আপডেট: ১০:৫০, ২২ মার্চ ২০২১

সোমবার ঢাকায় আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী

নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী

নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে সোমবার ঢাকায় আসছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।

সোমবার (২২ মার্চ) সকাল ১০টায় হযরত শাহজালাল বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে। সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে অভ্যর্থনা জানাবেন। পাশাপাশি তাকে গার্ড অব অনারও দেয়া হবে। নেপালের কোনো রাষ্ট্রপতির এটাই প্রথম বাংলাদেশ সফর। 

সফরে বিদ্যা দেবীর সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা থাকবেন।

সফরের প্রথমদিন বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নেপালের রাষ্ট্রপতি। ওই দিনই হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিন বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বিদ্যা ভান্ডারী। সেখানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন।

সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন নেপালের প্রেসিডেন্ট। দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে কয়েকটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

পরে বঙ্গভবনে নৈশভোজে অংশ নেবেন নেপালের প্রেসিডেন্ট। দরবার হলে ওই নৈশভোজের আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

২৩ মার্চ নেপালে কাঠমাণ্ডুতে ফিরে যাওয়ার আগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়