ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৮, ২১ মার্চ ২০২১
আপডেট: ১৫:১৫, ২৪ মার্চ ২০২১

২৪ মার্চ দেয়া হচ্ছে না স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান পাচ্ছেন চলতি বছরের স্বাধীনতা পুরস্কার। বুধবার (২৪ মার্চ) স্বাধীনতা পুরস্কার দেয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

রোববার (২১ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে, অনিবার্য কারণবশত স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানের তারিখ পরিবর্তন হয়েছে। অনুষ্ঠানের পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়েছে, এ বছর নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২১ প্রদান উপলক্ষে আগামী ২৪ মার্চ এ অনুষ্ঠান আয়োজনের কথা ছিল।

দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।

গত ৭ মার্চ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এবার যারা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তারা হলেন, মরহুম এ কে এম বজলুর রহমান (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), শহীদ আহসানউল্লাহ মাস্টার (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ আহমেদ (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), ড. মৃন্ময় গুহ নিয়োগী (বিজ্ঞান ও প্রযুক্তি), কবি মহাদেব সাহা (সাহিত্য), আতাউর রহমান (সংস্কৃতি), গাজী মাজহারুল আনোয়ার (সংস্কৃতি) ও অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন (সমাজসেবা/জনসেবা)। এছাড়া প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পাচ্ছে স্বাধীনতা পুরস্কার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়