ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

প্রকাশিত: ০৯:৩৬, ২২ মার্চ ২০২১

মারা গেছেন জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ

দেশের জনপ্রিয় দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ মারা গেছেন।

সোমবার (২২ মার্চ) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আতিকুল্লাহ খান মাসুদ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

আতিকুল্লাহ খানের সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। বাংলাদেশের সংবাদপত্র জগতে আলোড়ন তুলে আতিকুল্লাহ খানও মাসুদও আসেন তুমুল আলোচনায়।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়