ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১২, ২২ মার্চ ২০২১
আপডেট: ১০:৫১, ২২ মার্চ ২০২১

ভিআইপিদের জন্য নিয়ন্ত্রিত হবে যান চলাচল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আসা একাধিক ভিভিআইপির চলাচলের জন্য ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। কোনো কোনো রাস্তায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধও থাকবে।

সোমবার (২২ মার্চ) বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ভিআইপি সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে ও কোনো কোনো সড়কে কিছু সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

জানা গেছে, সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরনে অবতরণ করবেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। নেপালের কোনো রাষ্ট্রপতির এটিই প্রথম বাংলাদেশ সফর। বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে অভ্যর্ত্থনা জানাবেন। পাশাপাশি তাকে গার্ড অব অনারও দেয়া হবে।

শাহজালালে নামার পর বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন নেপালের রাষ্ট্রপতি। বিকাল চারটা থেকে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আয়োজিত ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার ষষ্ঠ দিনে ‘বাংলার মাটি আমার মাটি’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়