ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮, ২২ মার্চ ২০২১
আপডেট: ১৮:০১, ২২ মার্চ ২০২১

সাধারণ ছুটি ঘোষণা বা লকডাউন দেয়ার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। তবে এমন পরিস্থিতিতে সাধারণ ছুটি ঘোষণা বা লকডাউন দেয়ার বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত নেই। যদি কেউ এ সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচার করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (২২ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সরকারি সাধারণ ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, করোনাভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে গতবছরের অর্থাৎ ২০২০ সালের ২৩ মার্চের সরকারি ঘোষণার একটি পুরনো ভিডিও একটি মহল অসৎ উদ্দেশ্যে ভাইরাল করেছে।

এই ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সংবলিত প্রচারণার সঙ্গে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়