নিজস্ব প্রতিবেদক
পি কে হালদারের সহযোগী শুভ্রা ঘোষ গ্রেফতার
আটককৃত শুভ্রা রানী ঘোষ
দেশ ত্যাগ করার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) সহযোগী ওকায়ামা লিমিটেডের পরিচালক শুভ্রা রানী ঘোষ।
সোমবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম তাকে গ্রেফতার করে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদক পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
রোববার শুভ্রা রানীর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে পি কে হালদারের ৪৪ জন সহযোগীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছিল দুদক। এই ৪৪ জনের মধ্যে রয়েছেন শুভ্রা রানী ও তার স্বামী ওকায়ামা লিমিটেডের চেয়ারম্যান সুব্রত দাস।
সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ করে কানাডায় চলে যাওয়ার অভিযোগ রয়েছে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক এমডি (ব্যবস্থাপনা পরিচালক) পি কে হালদারের বিরুদ্ধে।
পি কে হালদার ও তার কথিত দুই বান্ধবীসহ ৩৩ সহযোগীর বিরুদ্ধে ১০টি মামলার অনুমোদন দিয়েছে দুদক। একই সঙ্গে পি কের ৩৩ সহযোগীর সম্পদ বিবরণী দাখিলের নোটিস ও ৪৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে কমিশন।
গত বছর দুদক অবৈধ ক্যাসিনো মালিকদের সম্পদের তদন্ত শুরু করলে পি কে হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। গত বছরের ৮ জানুয়ারি দুদক অজ্ঞাত সূত্র থেকে প্রায় ২৭৪ কোটি ৯১ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























