নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রানী এলিজাবেথের শুভেচ্ছা
রানী দ্বিতীয় এলিজাবেথ
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। সোমবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে এই তথ্যটি জানানো হয়েছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো বার্তায় রানী এলিজাবেথ তাকে উষ্ণ অভিনন্দন ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
ব্রিটেনের রানী বলেন, আপনাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই বিশেষ দিন উপলক্ষে আমি বাংলাদেশের জনগণের প্রতি আমার শুভেচ্ছা এবং আপনাকে অভিনন্দন জানাতে পেরে আনন্দিত।
তিনি বলেন, আমাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্কের ভিত্তি এখনও পঞ্চাশ বছর আগের মতো গুরুত্বপূর্ণ। একটি কঠিন বছর কাটিয়েছি আমরা। আশা করি আমরা বিশ্বব্যাপী স্বাস্থ্যগত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারব। ভবিষ্যতে আরও ভাল সময়ের প্রত্যাশায় আছি।
উল্লেখ্য, জাতির পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। এ উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার অনুষ্ঠানের ৬ষ্ঠ দিন। এদিনের প্রতিপাদ্য ‘বাংলার মাটি আমার মাটি’। পবিত্র ধর্মগ্রন্থের তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে বিকেল পৌনে ৫টায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যে আসন গ্রহণ করেছেন প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, সম্মানিত অতিথি নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী, থিমেটিক আলোচক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























