ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৭, ২৩ মার্চ ২০২১
আপডেট: ১৬:১০, ২৩ মার্চ ২০২১

৮ মাস পর করোনায় দৈনিক শনাক্ত তিন হাজার ছাড়ালো

করোনাকালীন বাংলাদেশ। ফাইল ছবি

করোনাকালীন বাংলাদেশ। ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে ৩ হাজার ৫৫৪ জনকে। যা গত ৮ মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ শনাক্ত।

দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭৩৮ জনে।  

মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে।

করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ৯৫৪ টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩.৬৯ শতাংশ।

২৪ ঘণ্টায় সুস্থের তালিকায় যুক্ত হয়েছেন ১ হাজার ৮৩৫ জন। দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জনে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়