নিজস্ব প্রতিবেদক
পবিত্র শবে বরাতের ছুটি ৩০ মার্চ
ফাইল ছবি
আগামী ২৯ মার্চ (সোমবার) দিবাগত রাতে সারাদেশে পালিত হবে পবিত্র শবে বরাত। তাই আগামী ৩০ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে বরাতের ছুটি থাকবে।
মঙ্গলবার (২৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) আবুল কাশেম মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘শবে বরাতের ছুটি মূলত চাঁদ দেখার উপর নির্ভরশীল। যেহেতু ২৯ মার্চ শবে বরাত তাই স্বাভাবিকভাবেই ছুটি থাকবে ৩০ মার্চ (মঙ্গলবার)। আগে এটি ২৯ মার্চ (সোমবার) নির্ধারণ করা ছিল। এখন ছুটি পুনর্নির্ধারণের জন্য ফাইল অনুমোদন প্রক্রিয়াধীন আছে। ফাইল অনুমোদন হলেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।’
২০২১ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৫ মার্চ শাবান মাস শুরু ধরে ২৯ মার্চ শবে বরাতের সরকারি ছুটি নির্ধারিত ছিল। সাধারণত শবে বরাতের পরের দিন সরকারি ছুটি থাকে। কিন্তু এবার রজব মাস ৩০ দিনে শেষ হয় এবং শাবান মাস শুরু হয় গত ১৬ মার্চ। সেই হিসাবে এবার শবে বরাতের রাত হবে ২৯ মার্চ। এ জন্য শবে বরাতের ছুটি পুনর্নির্ধারণ করে ৩০ মার্চ করা হচ্ছে।
‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত শবে বরাতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন। তাই শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে ছুটি থাকে।
বাংলাদেশ ও ভারতীয় উপমহাদেশে শবে বরাত পালনের এক দীর্ঘ ঐতিহ্যবাহী রেওয়াজ গড়ে উঠেছে। শবে বরাত উপলক্ষে প্রতিটি বাড়িতে আয়োজন করা হয় বিভিন্ন স্বাদের খাবার। এসবের মধ্যে রয়েছে রুটি, বিভিন্ন রুচির হালুয়া, সুজি, মিষ্টান্ন। বিকেলে বা সন্ধ্যায় পাড়া প্রতিবেশিদের মাঝে এসব খাবার বিতরণ ও পরিবেশন করা হয়। এতে সামাজিক হৃদ্যতা ও সৌহার্দের সম্পর্ক গড়ে উঠে বলে স্থানীয় মুসলিম গণ বিশ্বাস করে থাকেন। এই রাতে অলি-গলি, রাস্তা-ঘাট সর্বত্র আলোক সাজসজ্জা করা হয়। আতশবাজি উৎসব দেখা যায়।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























