নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:১১, ২৩ মার্চ ২০২১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভ্লাদিমির পুতিনের শুভেচ্ছা
ভ্লাদিমির পুতিন
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন।
ড. মোমেন জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভ্লাদিমির পুতিন। এছাড়া জার্মানির প্রেসিডেন্ট, স্পেনের রাজা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।
এর আগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা পাঠিয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো বার্তায় রানী এলিজাবেথ তাকে উষ্ণ অভিনন্দন ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।
ব্রিটেনের রানী বলেন, আপনাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই বিশেষ দিন উপলক্ষে আমি বাংলাদেশের জনগণের প্রতি আমার শুভেচ্ছা এবং আপনাকে অভিনন্দন জানাতে পেরে আনন্দিত।
তিনি বলেন, আমাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্কের ভিত্তি এখনও পঞ্চাশ বছর আগের মতো গুরুত্বপূর্ণ। একটি কঠিন বছর কাটিয়েছি আমরা। আশা করি আমরা বিশ্বব্যাপী স্বাস্থ্যগত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারব। ভবিষ্যতে আরও ভাল সময়ের প্রত্যাশায় আছি।
এছাড়া মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন, জাপানের প্রধানমন্ত্রী ইউশি হিদে সুগা।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























