নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:২১, ২৩ মার্চ ২০২১
প্রাণবন্ত গণতন্ত্র বিরাজ করছে বাংলাদেশে: জার্মান প্রেসিডেন্ট
বাংলাদেশে প্রাণবন্ত গণতন্ত্র বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার। এছাড়াও তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্ষিকী এবং দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার সপ্তম দিনে জার্মান প্রেসিডেন্টের এই লিখিত বার্তা পাঠ করা হয়।
বার্তা পাঠ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
বার্তায় জার্মান প্রেসিডেন্ট জানান, উদ্ভাবনী উন্নয়ন নীতি-কৌশলের কারণে বাংলাদেশের দারিদ্র হ্রাসে সফলতা স্পষ্ট।
এছাড়াও বার্তায় তিনি বাংলাদেশে করোনার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একসাথে কাজ করার আহ্বান জানান। এ ধরনের পারস্পরিক সহযোগীতার কারণে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।
বার্তায় স্টাইনমায়ার বাংলাদেশের উদার নীতির প্রশংসাও করেন। স্বদেশ থেকে পালিয়ে আসা হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়দানকে বিশ্ব অত্যন্ত মর্যাদা দেয় বলে জানান তিনি।
সবশেষে তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান এবং সামনের সব কার্যক্রমের সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভিডিও বার্তার মাধ্যমে আরও শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন, জাপানের প্রধানমন্ত্রী ইউশি হিদে সুগা।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























