ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৯, ২৩ মার্চ ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হাজী সেলিম

হাজী সেলিম

হাজী সেলিম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাজী সেলিমের একান্ত সহকারী মহীউদ্দিন মাহমুদ বেলাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনার উপসর্গ দেখা দিলে ২১ মার্চ নমুনা পরীক্ষা করান হাজী সেলিম। সেই পরীক্ষার ফল পজিটিভ আসে। পরে মঙ্গলবার দ্বিতীয় দফায় আবারও নমুনা পরীক্ষা করোনো হয়। এবারও তার রিপোর্ট পজিটিভ আসে।

মহীউদ্দিন মাহমুদ বেলাল জানান, রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকের পরামর্শে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন সংসদ সদস্য।

বেলাল আরও জানান, হাজী সেলিমের শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি

দেশে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৫৪ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জনে।

২৪ ঘণ্টায় মৃতের তালিকায় যুক্ত হয়েছেন আরও ১৮ জন। ফলে মোট মৃত্যুবরণকারীর ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৩৮ জনে।

একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৮৩৫ জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৫ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।  স্বাস্থ্য অধিদফতর থেকে মঙ্গলবার (২৩ মার্চ) পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এই সকল তথ্য জানা গেছে।  

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়