নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৪৪, ২৩ মার্চ ২০২১
‘মুজিব চিরন্তন’-এর ৮ম দিনের আয়োজনে যা থাকছে
‘মুজিব চিরন্তন’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে আয়োজন করা হয়েছে ১০ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা। বুধবার (২৪ মার্চ) সেই অনুষ্ঠানমালার ৮ম দিন।
৮ম দিনের প্রতিপাদ্য ‘শান্তি, মুক্তি ও মানবতার অগ্রদূত’। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।
অনুষ্ঠানের প্রথম পর্ব আলোচনা অনুষ্ঠান বিকাল সাড়ে ৪ টা থেকে ৬ টা পর্যন্ত। এরপর সন্ধ্যা ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ৩০ মিনিটের বিরতি থাকবে। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। অনুষ্ঠানটি টেলিভিশন, বেতার, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে।
করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে সীমিত আকারে ৫০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন।
আলোচনা অনুষ্ঠান
আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি। আলোচনা পর্বে অংশগ্রহণ করবেন এ এইচ মাহমুদ আলী এমপি এবং রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান।
এদিন ভ্যাটিক্যান সিটি থেকে প্রাপ্ত পোপ ফ্রান্সিস এর ভিডিও বার্তা প্রচার করা হবে। আলোচনা পর্বে সম্মানিত অতিথি ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বক্তব্য প্রদান করবেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দকে ‘মুজিব চিরন্তন’ শ্রদ্ধা-স্মারক প্রদান করা হবে। অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্বের সমাপ্তি হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান
এই পর্বে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে ভুটানের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা, ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যের ওপর টাইটেল এ্যানিমেশন ভিডিও, ‘ঐ মহামানব আসে’ শীর্ষক রবীন্দ্র সংগীত, ‘অজর, অমর, অক্ষয়’ শীর্ষক নজরুল সংগীত, ‘লোকনায়ক’ শীর্ষক লোকসংগীত, স্পন্দন পরিবেশিত ‘মহাকালের গণনায়ক : তোরা সব জয়ধ্বনি কর’, বিশেষ নৃত্যানুষ্ঠান ‘শতবর্ষ পরেও’, কনসার্ট ফর বাংলাদেশ-১৯৭১ এর ১লা আগস্টের অনুষ্ঠানের চুম্বক অংশ, ‘কনসার্ট ফর বাংলাদেশ’ শীর্ষক দেশি শিল্পীদের পরিবেশনা এবং সকল শিল্পীদের সমবেত কণ্ঠে ‘জর্জ হ্যারিসনের বাংলাদেশ’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।
সূত্র: বাসস
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























