নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার সাথে বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় মুজিববর্ষ উপলক্ষে সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
বুধবার (২৪ মার্চ) সকাল ১১টার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেন তিনি। পরে শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক শুরু হয়।
জানা যায়, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের পরে হবে দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠক শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন লোটে শেরিং।
মঙ্গলবার (২৩ মার্চ) স্বাধীনতার সূবর্নজয়ন্তী ও ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগতম জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরসূচি অনুযায়ী, বুধবার দুপুর আড়াইটায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চাংয়ের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করার কথা রয়েছে। তারপর তিনি শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির চিকিৎসক মো. মামুন খানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিকাল ৪টায় ভুটানের প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাবেন। সেখানে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন।
বিকাল ৫টার দিকে লোটে শেরিং জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজিত ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন ভুটানের প্রধানমন্ত্রী।
তিন দিনের এ সফর শেষে বৃহস্পতিবার সকালে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী লোটে শেরিং।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের দশ দিনব্যাপী আয়োজনের সূচনা হয়েছে গত ১৭ মার্চ, জাতির পিতার জন্মদিনে। ২৬ মার্চ স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে তার সমাপ্তি হবে।
প্রতিবেশী পাঁচ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বাংলাদেশের এ উদযাপানের সঙ্গী হচ্ছেন। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ঢাকায় আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























