নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল দেয়া হবে স্বাধীনতা পুরস্কার
স্বাধীনতা পুরস্কার। ফাইল ছবি
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান পাচ্ছেন চলতি বছরের স্বাধীনতা পুরস্কার। পুরস্কার প্রদানের তারিখ ধার্য হয়েছিল ২৪ মার্চ। কিন্তু অনিবার্য কারণবশত সেই অনুষ্ঠান স্থগিত করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ এপ্রিল দেয়া হবে পুরস্কার।
বুধবার (২৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি অনুবিভাগ) সোলতান আহমদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামী ১১ এপ্রিল (রোববার) ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।’
দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।
গত ৭ মার্চ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এবার যারা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন তারা হলেন, মরহুম এ কে এম বজলুর রহমান (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), শহীদ আহসানউল্লাহ মাস্টার (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ আহমেদ (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ), ড. মৃন্ময় গুহ নিয়োগী (বিজ্ঞান ও প্রযুক্তি), কবি মহাদেব সাহা (সাহিত্য), আতাউর রহমান (সংস্কৃতি), গাজী মাজহারুল আনোয়ার (সংস্কৃতি) ও অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন (সমাজসেবা/জনসেবা)। এছাড়া প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পাচ্ছে স্বাধীনতা পুরস্কার।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























