ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৮, ২৪ মার্চ ২০২১

কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিতের নির্দেশ

দেশে করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। টানা দুইদিন দেশে সাড়ে তিন হাজারের বেশি রোগী শনাক্ত করা  হয়েছে। এমন অবস্থায় সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধির বিকল্প নেই। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীন দফতর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিতের নির্দেশ দেয়া হয়েছে। 

বুধবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন নির্দেশনা জারি করা হয়েছে। যাতে বলা হয়েছে, বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দফতর বা সংস্থার প্রধানকে তার আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি 

দেশে গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৫০২ টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৫৬৭ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

একই সময়ে মারা গেছেন আরও ২৫ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৯১৫ জন। স্বাস্থ্য অধিদফতর থেকে বুধবার (২৪ মার্চ) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সকল তথ্য জানা গেছে। 

দেশে বর্তমানে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মারা গেছেন ৮ হাজার ৭৬৩ জনে। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৫ লাখ ২৯ হাজার ৯০৯ জন। 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়