ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৭, ২৪ মার্চ ২০২১
আপডেট: ২১:০৮, ২৪ মার্চ ২০২১

দেশে টিকা গ্রহীতার সংখ্যা ৫০ লাখ ছাড়াল

করোনার টিকাদান কার্যক্রমে বুধবার (২৪ মার্চ) টিকা নিয়েছেন ৭৮ হাজার ৮১৭ জন টিকা নিয়েছেন।  ফলে দেশে মোট টিকা গ্রহীতার সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে।

বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার সারাদেশে টিকা নিয়েছেন ৭৮ হাজার ৮১৭ জন। যার মধ্যে পুরুষ ৪৪ হাজার ২৬৬ জন ও নারী ৩৪ হাজার ৫৫১ জন। বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন তিনজন।

গত ২৪ ঘণ্টায় টিকাগ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২২ হাজার ৮১ জন, ময়মনসিংহ বিভাগে ছয় হাজার ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ হাজার ৪৬৭ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৫০২ জন, রংপুর বিভাগে ১২ হাজার ৭২৮ জন, খুলনা বিভাগে ৮ হাজার ৮৫৫ জন, বরিশাল বিভাগে দুই হাজার ৭০০ জন এবং সিলেট বিভাগে দুই হাজার ৩৪৩ জন টিকা নিয়েছেন।

দেশে এখন পর্যন্ত ৫০ লাখ ৬৯ হাজার ৪৯ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৩১ লাখ ৬৮ হাজার ৯৯৪ জন এবং নারী ১৯ লাখ ৫৫ জন। টিকা নিতে নিবন্ধন করেছেন ৬৪ লাখ ৬৭ হাজার ৭৮৯ জন। আর বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৯২৩ জন।

মোট টিকাগ্রহণকারী মধ্যে ঢাকায় ১৫ লাখ ৮০ হাজার ১৭২ জন, ময়মনসিংহে দুই লাখ ৩৪ হাজার ৯৪৪ জন, চট্টগ্রামে ১০ লাখ ২৭ হাজার ৩৮০ জন, রাজশাহীতে পাঁচ লাখ ৬৯ হাজার ৭৪৪ জন, রংপুরে পাঁচ লাখ ১২ হাজার ৬১৭ জন, খুলনায় ছয় লাখ ৫৪ হাজার ৮৯৭ জন, বরিশালে দুই লাখ ২৭ হাজার ৭৪ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ৬২ হাজার ২২১ জন টিকা নিয়েছেন।  

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে এই কার্যক্রম চলে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়