ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১০, ২৪ মার্চ ২০২১

শুক্র-শনিবার বন্ধ থাকতে পারে যান চলাচল

জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে আসছেন বিদেশি ভিভিআইপিরা। ইতোমধ্যেই তাদের কিছু অংশ দেশে অবস্থান করছেন। আগতদের ভিভিআইপিদের চলাচলের জন্য আগামী ২৬ ২৭ মার্চ শুক্র শনিবার ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধান সড়কসমূহে যান চলাচল নিয়ন্ত্রিত ও কিছু সময়ের জন্য বন্ধ থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২৪ মার্চ) এ কথা জানানো হয়।

এই সিদ্ধান্তে নাগরিকদের সাময়িক অসুবিধাও হতে পারে। এজন্য ডিএমপির ট্রাফিক বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বলেও উল্লেখ করা হয়।

জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ১০ দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা বাংলাদেশে এসেছেন।

২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন। পরদিন ঢাকার বাইরে কয়েকটি প্রোগ্রাম সেরে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়