নিজস্ব প্রতিবেদক
‘শেখ হাসিনা একজন অনুপ্রেরণাদায়ী নেতা এবং মাতৃসুলভ ব্যক্তিত্ব’
ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন অনুপ্রেরণাদায়ী নেতা এবং মাতৃসুলভ ব্যক্তিত্ব বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতা পেয়ে বাংলাদেশ সত্যিই ধন্য বলে মনে করেন তিনি। শেরিং বলেন, শেখ হাসিনার নেতৃত্বের কারণেই বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার (২৪ মার্চ) বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে ভুটানের প্রধানমন্ত্রী এই কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে শেরিং বলেন, দূর থেকেও আমি বাংলাদেশের মানুষের জন্য তার উদ্বেগ লক্ষ্য করেছি। তার মতো একজন নেতা পেয়ে বাংলাদেশ সত্যিকার অর্থে ধন্য হয়েছে। আমি নিশ্চিত, শেখ মুজিবুর রহমানও পরপার থেকে বাংলাদেশ এবং তার মেয়ে শেখ হাসিনার জন্য গর্বিত।
লোটে শেরিং করোনা মোকাবেলায়ও শেখ হাসিনার প্রশংসা করেন।
লোটে শেরিং বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শান্তিপূর্ণ, প্রগতি ও সমৃদ্ধির বাংলাদেশের জন্য তার যে চেতনা, তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। আমি সম্মান জানাতে এসেছি শেখ হাসিনার প্রতি, যিনি তার বাবার সোনার বাংলা স্বপ্ন ধারণ করে কাজ করে চলেছেন। শেখ হাসিনা এমন একজন নেতা, যিনি তার জনগণের স্বাধীনতা ও সুখকে সবকিছুর উপরে স্থান দেন।’
ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী এবং এমন একটি দেশের ৫০তম বার্ষিকী উদযাপন করছি, যেটার জন্য তিনি পুরো জীবন ব্যয় করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অন্যকে বলার মতো একটি গল্প প্রত্যেক মানুষ ও জাতির অবশ্যই থাকা উচিত। বিশ্বের সব মানুষকে বলার মতো একটি চমৎকার গল্প বাংলাদেশকে দিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা লোটে শেরিং বক্তৃতার মাঝখানে বাংলায়ও বঙ্গবন্ধুর একটি উদ্ধৃতি ও তাকে নিয়ে লেখা কবি অন্নদা শঙ্কর রায়ের কবিতাংশ পাঠ করেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর চেতনা চির জাগরুক থাকুক। যেভাবে কবি অন্নদাশঙ্কর রায় লিখেছেন, ‘যতদিন রবে পদ্মা, যমুনা, গৌরি, মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।‘
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























