নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে মোদিবিরোধী বিক্ষোভ, `শিশুবক্তা` আটক
রাজধানীর মতিঝিলে যুব অধিকার পরিষদ মোদিবিরোধী বিক্ষোভের আয়োজন করে। আর তাতে পুলিশ বাঁধা দিলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।
বৃহস্পতিবার (২৫ মার্চ) মতিঝিলের শাপলাচত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম মাদানী ওরফে শিশু বক্তাকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, গত মঙ্গলবারও টিএসসির ডাস চত্বরে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে প্রগতিশীল ছাত্রজোট বিক্ষোভ করে। সেখানেও পুলিশের হামলার ঘটনা ঘটে। টিএসসির ঘটনায় সাংবাদিক, ছাত্রনেতাসহ ২৫ জন হতাহত হন।
তবে টিএসসির হামলার জন্য ছাত্রলীগের কর্মীদের দায়ী করেন ছাত্রজোটের নেতৃবৃন্দরা।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























