ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ২৫ মার্চ ২০২১

র‍্যাবের নতুন মুখপাত্র কমান্ডার মঈন

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা পরিচালকের দায়িত্ব পেয়েছেন কমান্ডার খন্দকার আল মঈন। বর্তমান লে. কর্নেল আশিক বিল্লাহর পরেই তিনি দায়িত্ব গ্রহণ করছেন।

র‍্যাবের একাধিক সূত্র থেকে এ তথ্য জানা যায়।

লে. কর্নেল আশিক বিল্লাহ র‍্যাবে তার দায়িত্ব শেষ করে তার নিজ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীতে আবার ফিরে যাচ্ছেন। র‍্যাবে আজ তার শেষ কার্যদিবস।

এদিকে কমান্ডার আল মঈন র‍্যাবের কমিউনিকেশন উইংয়ের পাশাপাশি মুখপাত্রের দায়িত্বও পালন করবেন বলে জানা গেছে। আজ তিনি আশিক বিল্লাহর কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন।

গত ৮ জুলাই র‍্যাবের মুখপাত্রের দায়িত্ব পান লে. কর্নেল আশিক বিল্লাহ। এর আগে তিনি র‍্যাব-২ এর অধিনায়কের দায়িত্ব পালন করেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়