নিজস্ব প্রতিবেদক
মোদিবিরোধী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ, ভিপি নুর আহত
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে শুক্রবার আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিতে আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ও যুব অধিকার পরিষদের একটি মিছিল রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় শুরু হয়। এতে পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি মতিঝিলে যাওয়ার পর পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শাপলা চত্বরে গেলে পুলিশ বাধা দেয়। তখন ছাত্র অধিকারের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। পুলিশও টিয়ারশেল ছোড়ে। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। সংঘর্ষে ছাত্র ও যুব অধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এ সময় নুর গুলিবিদ্ধ হয়।
ঘটনাস্থল থেকে ছাত্র অধিকার পরিষদের কয়েকজনকে আটক করা হয়েছে। আলোচিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীকেও এ সময় আটক করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন।
ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফর ঘিরে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে যুব অধিকার পরিষদ আয়োজিত এই বিক্ষোভে পুলিশ পেছন থেকে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ছাত্র অধিকার পরিষদ নেতা মশিউর রহমানের। তিনি জানান, পুলিশ মিছিলে লাঠিচার্জ, ক্যাদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুঁড়েছে। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























