ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৯, ২৫ মার্চ ২০২১
আপডেট: ১৪:৩৮, ২৭ মার্চ ২০২১

দেশে করোনায় একদিনে আরও ৩৪ মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩ হাজার ৫৮৭ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩৪ জন।

ফলে দেশে শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৪ হাজার ৩৯৫ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭৯৭ জনে।   

বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো পাওয়া গেছে।

করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪৫টি। একদিনে শনাক্তের হার ১৩.২৬ শতাংশ।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৮৫ জন রোগী। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৫ লাখ ২৯ হাজার ৮৯৪ জন হয়েছে।

আইনিউজ/এসডিপি 

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়