গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৩:৫৫, ২৭ মার্চ ২০২১
বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৭ মার্চ) বেলা ১১টা ৩৯ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান নরেন্দ্র মোদি। তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিদর্শন, পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষচারা রোপণ, দর্শনার্থী বই সাক্ষর করেন।
নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি ধর্মীয় রীতি অনুযায়ী পূজা দেন।
টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানীর ওড়াকান্দিতে যাবেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনা করবেন। পরে তিনি মতুয়া প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর আবার ঢাকায় ফিরে আসবেন মোদি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























