নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৪৯, ২৭ মার্চ ২০২১
ওড়াকান্দি মন্দির পরিদর্শনে নরেন্দ্র মোদি
ওড়াকান্দি মন্দিরে মোদি
দুইদিনের সফরে ঢাকায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সফরের দ্বিতীয় দিনে তিনি গোপালগঞ্জের কাশিয়ানীতে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দি মন্দির পরিদর্শন করেন।
ওড়াকান্দিতে শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে পৌঁছান মোদি। এরপর সেখানে মতুয়াদের তীর্থস্থান হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেন তিনি।
এসময় মতুয়াদের উদেশ্যে নরেন্দ্র মোদি বলেন, অস্থির পৃথিবীতে শান্তি স্থাপনে বাংলাদেশ-ভারত কাজ করছে। এর আগে, মতুয়া সম্প্রদায়ের মন্দিরে পুজো দিয়ে মোদি বলেন, তার বহু দিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।
এদিন সকাল ১১টা ২১ মিনিটে নরেন্দ্র মোদিকে বহন করা হেলিকপ্টার টুঙ্গিপাড়া উপজেলার পরিষদ মাঠের হেলিপ্যাডে অবতরণ করেন। পরে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে নিয়ে যান।
সকাল ১১টা ৩৯ মিনিটে নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে নরেন্দ্র মোদী বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।
এরপর তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শন করেন এবং একটি বকুল গাছের চারা রোপণ করেন। পরে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে স্বাক্ষর করেন।
টুঙ্গিপাড়ার কর্মসূচি শেষ করে ১২টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুর বাড়িতে রওনা দেন নরেন্দ্র মোদি।
জানা গেছে, নরেন্দ্র মোদি বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে আনুষ্ঠানিক আলোচনা করবেন। সন্ধ্যায় নরেন্দ্র মোদি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ত্যাগ করবেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























