নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:০৯, ২৭ মার্চ ২০২১
করোনা কেড়ে নিল কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষের প্রাণ
নমিতা ঘোষ
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা নমিতা ঘোষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার (২৬ মার্চ) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
নমিতা ঘোষের বোন কবিতা ঘোষ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শেষকৃত্যের বিষয়ে পারিবারিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
এদিকে নমিতা ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নমিতা ঘোষের পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
গত ১৬ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন নমিতা ঘোষ। সবশেষ গত ১২ মার্চ বাংলাদেশ টেলিভিশনের এক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তিনি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























