নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৫৩, ২৭ মার্চ ২০২১
সপ্তাহের শেষের দিকে কমবে তাপমাত্রা
সারাদেশে এই কয়েকদিন অত্যধিক উষ্ণ আবহাওয়া থাকলেও এটি এই সপ্তাহের শেষের দিকে কমে যাবে। সপ্তাহের শেষের দিকে সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে প্রশমিত হয়ে আসতে পারে অব্যাহত তাপপ্রবাহ।
শনিবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের নিয়মিত বুলেটিনে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সন্দ্বীপসহ ফেনী, কক্সবাজার ও চাঁদপুর জেলা এবং রাজশাহী ও পাবনা অঞ্চলসহ ঢাকা, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া, ডিমলা ও রাজারহাটে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























