নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৪৮, ২৭ মার্চ ২০২১
দ্বিপক্ষীয় বৈঠক করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরেন্দ্র মোদি
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করতে তার কার্যালয়ে এসেছেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।
শনিবার (২৭ মার্চ) বিকেল ৫টায় মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। এসময় তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, প্রধানমন্ত্রী কার্যালয়ে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর দ্বিপক্ষীয় বৈঠক হবে। সেখানে অন্তত চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে এবং ভার্চুয়ালি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করা হবে।
দুইদিনের সফরে ঢাকায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার তিনি গোপালগঞ্জের কাশিয়ানীতে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দি মন্দির পরিদর্শন করেন।
এছাড়া টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন তিনি।
জানা গেছে, সন্ধ্যায় নরেন্দ্র মোদি বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে রাত ৯টায় দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























