ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৮, ২৭ মার্চ ২০২১
আপডেট: ১৮:১৯, ২৭ মার্চ ২০২১

মালিবাগে বাসে আগুন, জানালা দিয়ে লাফিয়ে রক্ষা পেলেন যাত্রীরা

রাজধানীর মালিবাগে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে বাসের জানালা ভেঙে রাস্তায় লাফিয়ে পড়েন। এ ঘটনায় কেউ গুরুতরভাবে আহত হন নি।

শনিবার (২৭ মার্চ) মধ্যাহ্নে তুরাগ পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েকজন চোট পেয়েছেন, তবে সেটা গুরুতর নয়।

তবে কে বা কারা এই অগ্নিসংযোগ করেছেন তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

স্থানীদের সহায়তায় সেখানে অবস্থান করা পুলিশ সদস্যরা দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

হাতিরঝিল থানার এসআই আব্দুল আলীম জানান, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উত্তরাগামী তুরাগ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়দের নিয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

অনেকে আতঙ্কে গাড়ির জানালা ভেঙে রাস্তায় ঝাঁপ দিতে গিয়ে সামান্য আঘাত পেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এটা নাশকতা না দুর্ঘটনা এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়