নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:৩৬, ২৭ মার্চ ২০২১
রাষ্ট্রপতির সঙ্গে নরেন্দ্র মোদির সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার পর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে তারা দুই দেশের সম্পর্ক, উন্নয়ন, অগ্রগতিসহ নানা বিষয় নিয়ে আলাপ করেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন নরেন্দ্র মোদি। এতে দুই দেশের মধ্যে ৫টি সমঝোতা স্বারকে সই হয়।
দুইদিনের সফরে ঢাকায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার তিনি গোপালগঞ্জের কাশিয়ানীতে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দি মন্দির পরিদর্শন করেন।
এছাড়া টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন তিনি। জানা গেছে, রাত ৯টায় দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























