নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:২৩, ২৭ মার্চ ২০২১
দুইদিনের সফর শেষে ঢাকা ছাড়লেন নরেন্দ্র মোদি
ঢাকা ছাড়ার পূর্বে নরেন্দ্র মোদি
দুইদিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯ টায় মোদিকে বহনকারী চার্টার্ড বিমানটি দিল্লির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সফর শেষে এক টুইটে মোদি লিখেছেন, ‘আমার সফরকালে বাংলাদেশের জনগণ যে আন্তরিকতা দেখিয়েছেন, সে জন্য আমি তাঁদেরকে ধন্যবাদ জানাই। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তাঁর উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, এই সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করবে।’
শনিবার সকালে হেলিকপ্টারযোগে তিনি সাতক্ষীরার শ্যামনগরে যান। তিনি শ্যামনগরে সাড়ে ৪০০ বছরের পুরনো ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা করেন। একইসঙ্গে তিনি হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে তিনি যান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে নিয়ে যান। এসময় নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে নরেন্দ্র মোদী বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।
টুঙ্গিপাড়ার কর্মসূচি শেষ করে ১২টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুর বাড়িতে রওনা দেন নরেন্দ্র মোদি। মতুয়া প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন নরেন্দ্র মোদি। এতে দুই দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারকে সই হয়। এ সময় কয়েকটি প্রকল্প উদ্বোধন হয় এবং ১০৯টি অ্যাম্বুলেন্স ও ১২ লাখ করোনা টিকা হস্তান্তর হয়।
এরপর ঢাকা ছাড়ার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদি।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























