নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৩২, ২৭ মার্চ ২০২১
যাত্রাবাড়ীতেও বাসে অগ্নিসংযোগ
রাজধানীর যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, যাত্রাবাড়ী জনপদ মোড় এলাকায় রাইদা পরিবহনের একটি পার্কিং করা বাসে হঠাৎ আগুন ধরে যায়। পরে আগুন নিভিয়ে ফেলা হয়। ধারণা করা হচ্ছে পার্কিং করা বাসে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, যাত্রাবাড়ীতে একটি বাসে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়।
এর আগে শনিবার দুপুরে যাত্রাবাড়ী-গাজীপুর রুটে চলাচলকারী তুরাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এসময় যাত্রীরা আতঙ্কিত হয়ে বাসের জানালা ভেঙে রাস্তায় লাফিয়ে পড়েন। এ ঘটনায় কেউ গুরুতরভাবে আহত হন নি।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























