ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৪৭, ২৮ মার্চ ২০২১
আপডেট: ০৯:০০, ২৮ মার্চ ২০২১

আজ দোল পূর্ণিমা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব আজ। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের মন্দিরে পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা।

রোববার (২৮ মার্চ) মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দোল উৎসবের আয়োজন করা হয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে এ বছর উৎসবটি কিছুটা সীমিত থাকবে।

দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতে বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন।

এদিকে দোল পূর্ণিমার দিনে হেফাজতে ইসলামের ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল এক বিবৃতিতে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত জনগণের একাংশের ধর্মীয় অনুভূতিকে বিবেচনায় নিয়ে এ আহ্বান জানান।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়