ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৪, ২৮ মার্চ ২০২১
আপডেট: ০৯:২৪, ২৮ মার্চ ২০২১

রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন

রাজশাহী নগরীর ট্রাক টার্মিনালে দুটি বিআরটিসি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটায় সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

রোববার (২৮ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে টার্মিনালে রাখা একটি বাসের সম্পূর্ণ সিট এবং আরেকটি বাসের কয়েকটি সিট আগুনে পুড়ে যায়।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রউফ ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দুটি বাসের মধ্যে একটি সম্পূর্ণ ফিট এবং একটি কয়েকটি সিট আগুনে পুড়ে যায়।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী ট্রাক টার্মিনালের ভেতর দাঁড়িয়ে থাকা দুটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সকালে কে বা কারা এই ঘটনা ঘটায়। পরে ফায়ারসার্ভিস কর্মীরা ও পুলিশ সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টায় দিকে টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা দুটি বাসের মধ্যে একটিতে আগুন দেয় দুর্বৃত্তরা পরে একটি বাস পুরোটাই পুড়ে গিয়ে অন্যটিতেও আগুন ধরে আংশিক পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আটক করা যায়নি কাউকেই।

তবে পুলিশের ধারণা হরতালের নামে নাশকতা সৃষ্টি করতেই এই আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় শাহ মখদুম থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

পুলিশের ধারণা অনুযায়ী হেফাজতে ইসলামের ডাকা আজ সকাল থেকে শুরু হওয়া হরতালের সমর্থনে পিকেটাররা এ ঘটনা ঘটাতে পারে।

এদিকে রাজশাহীতে হরতালের সমর্থনে কোথাও হেফাজতে ইসলামের কোনো মিছিল বা প্রকাশ্যে পিকেটিং লক্ষ্য করা যায়নি। হরতালেও স্বাভাবিক রয়েছে যানবাহনের চলাচল।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়