ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪২, ২৮ মার্চ ২০২১
আপডেট: ১৩:৪৩, ২৮ মার্চ ২০২১

রাজধানীতে হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ

হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।

রোববার (২৮ মার্চ) সকালে ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

এর আগে সকাল থেকেই হরতালের মাঝে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে একত্র হতে থাকেন আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীরা হরতালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং হরতাল প্রতিরোধের ঘোষণা দেন। পরে মিছিলটি জিরোপয়েন্ট ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

হরতালের সমর্থনে সকাল থেকেই রাজধানীর চিটাগাং রোড, মোহাম্মদপুর, উত্তরা, লালবাগ, কামরাঙ্গীরচরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে মিছিল বের করতে দেখা গেছে।

মোদিবিরোধী আন্দোলনে সংঘর্ষে পাঁচ হেফাজতকর্মী নিহত হওয়ার ঘটনায় রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজতে ইসলাম। তাদের হরতালে সমর্থন দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ বেশ কিছু ইসলামি রাজনৈতিক দল।

হেফাজতের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সকালে মোহাম্মদপুর এলাকায় মিছিল বের করা হয়। এসময় মিছিলকারীরা সেখানে সড়ক অবরোধ করে অবস্থান নেয়।

সেখানে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ঢাকা মহানগর হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন অংশ নেন।

সকালে লালবাগ মাদ্রাসার ছাত্ররাও হরতালের সমর্থনে মিছিল বের করে। কামরাঙ্গীরচরেও মিছিল বের করে মাদ্রাসার শিক্ষার্থীরা।

চিটাগাং রোডে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে হেফাজতের কর্মীরা। আশপাশের মাদ্রাসার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। মিছিলও বের করেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়