আপডেট: ১৩:৫১, ২৮ মার্চ ২০২১
পল্টনে হেফাজত ও আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া
হেফাজতের ডাকে দেশব্যাপী হরতাল। আবার আওয়ামী লীগ হরতালের নিন্দা জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে। পল্টনে এই দুই দল মুখোমুখি হয়, আর তার পরেই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় আওয়ামী লীগ ও হেফাজতে ইসলাম দুই পক্ষকেই ইট-পাটকেল ছুঁড়তে দেখা গেছে।
রোববার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সকাল ১১টার পর থেকে গুলিস্তান জিরো পয়েন্টের দক্ষিণ পাশে অবস্থান নেয়া শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে একই সময়ে উত্তর পাশে অবস্থান নেন হেফাজতের সমর্থকরা। দুপক্ষ হরতালের সমর্থন ও বিরোধিতা করে স্লোগান দিতে থাকেন।
একপর্যায়ে তারা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া শুরু করেন। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে হেফাজত সমর্থকদের ধাওয়া খেয়ে গুলিস্তানের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে চলে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ পাল্টা ধাওয়া দিলে হেফাজত সমর্থকরা পিছু হটে পল্টনের দিকে চলে যান।
এ সময় পুলিশকে রাস্তার এক পাশে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।
এরপর পল্টন মোড়ে ডাকবাংলো ভবনের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আশপাশের সড়কগুলোতে যানচলাচল বন্ধ রয়েছে।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























