নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৫৫, ২৮ মার্চ ২০২১
বায়তুল মোকাররমে সংঘর্ষ: অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা
বায়তুল মোকাররম মসজিদের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান হেফাজতে ইসলামসহ সমমনা ইসলামী দলগুলোর নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
রোববার (২৮ মার্চ) পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে। অজ্ঞাত পরিচয়ে ৫০০ জনকে এই মামলার আসামি করা হয়েছ।
উল্লেখ্য, শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের সামনে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৫০ জন চিকিৎসা নিয়েছেন। একই দিন দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসার সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে আয়োজিত মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন।
এছাড়া শনিবার (২৭ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও বিজিবির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১৩ জন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























