নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৩০, ২৮ মার্চ ২০২১
নাশকতা বন্ধ না করলে কঠোর হবে সরকার
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে মোদিবিরোধী আন্দলোনে দলের কর্মী নিহত হওয়ার প্রতিবাদে সারাদেশে ডাকা হরতাল নিয়ে হেফাজতে ইসলামকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একইসাথে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, নাশকতা বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৮ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, এসব পথ থেকে সরে আসতে সরকার তাদের প্রতি আহ্বান জানাচ্ছে। অন্যথায় মানুষের জানমাল রক্ষা ও দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর হবে।
মোদির ভারত সফরের বিরোধিতা করে বিক্ষোভ করার সময় গত শুক্রবার চট্টগ্রামের হাটহাজারি ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। যাদের নিজেদের কর্মী বলে দাবি করছে হেফাজত। এর প্রতিবাদে শনিবার বিক্ষোভ ও রবিবার হরতাল ডাকে ধর্মভিত্তিক সংগঠনটি।
কর্মসূচির দ্বিতীয় দিন রবিবার সারাদেশে হরতাল পালনকালে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের খবর পাওয়া যায়।
হেফাজতের এসব সহিংসতায় জঙ্গি সংগঠন, জামায়াত এবং বিএনপির মদদ থাকতে পারে বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সবসময় দুই দল বা দুই গ্রাম মারামারি করে। তবে কোনো যে মানুষের ঘর বাড়ি, গ্রাম এরা (হেফাজত) পুড়িয়ে দিচ্ছে। এটা জঙ্গি সংগঠনগুলোর কাজ হতে পারে, জামায়াতের কাজ হতে পারে এমনকি বিএনপিও মদদ দিতে পারে। এর সবগুলোই আমরা ক্ষতিয়ে দেখছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিডিও বার্তার মাধ্যমে তারা (হেফাজত) উত্তেজনা ছড়িয়েছে। আমরা মনে করি এগুলো নাশকতা। এগুলো রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আমরা আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে জানাচ্ছি এগুলো থেকে বিরত থাকার জন্য। না হলে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি বা নেব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেনো আরও ক্ষতির সম্মুখীন না হন সেজন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি।’
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























