ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৬, ২৯ মার্চ ২০২১
আপডেট: ১৩:২৮, ২৯ মার্চ ২০২১

জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

হেফাজতে ইসলামের বিক্ষোভকে কেন্দ্র করে স্বাধীনতা দিবসের মাঝেই সারাদেশে হত্যার প্রতিবাদে বিএনপি সমাবেশের ঘোষণা দিয়েছিলো। কড়া পুলিশি পাহারার মাঝেও পূর্বঘোষিত এই সমাবেশ শুরু করছে বিএনপি।

সোমবার (২৯ মার্চ) পুলিশের পাহারার মধ্যেই জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টার দিকে শুরু হয় প্রতিবাদ সমাবেশ। সকাল থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিয়েছেন কর্মসূচিতে।

সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাঁধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ করেছেন।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব এবং এর আশপাশের এলাকায় বিপুল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সমাবেশে ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসনের ‍উপদেষ্টা আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ অংশ নিয়েছেন।

এছাড়া আরও রয়েছেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজ, ছাত্রদলের সাবেক নেত্রী আরিফা সুলতানা রুমা, স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক কাজী ইফতেখায়রুজ্জামান শিমুল প্রমুখ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়