নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:২৮, ২৯ মার্চ ২০২১
১০ এপ্রিলের মধ্যেই দেওয়া হবে বৈশাখী ভাতা
বাংলা নববর্ষকে আনন্দময় এবং আরও উৎসবমূখর করতে গত কয়েকবছর ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বৈশাখী ভাতা নামের বিশেষ ভাতা দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় এ বছরও নববর্ষের আগেই ১ থেকে ১০ এপ্রিলের মধ্যে দেওয়া হবে বৈশাখী ভাতা।
সোমবার (২৯ মার্চ) অর্থবিভাগের উপসচিব এ বিষয়টি নিশ্চিত করেন।
উপসচিব মো. হেলাল উদ্দীন বলেন, ‘বৈশাখী ভাতা বেতনের সঙ্গে দেয়া হবে না, উৎসব ভাতা-বৈশাখী ভাতা আলাদাভাবেই দেয়া হয়। এপ্রিলের শুরু থেকে ১০ তারিখের মধ্যেই ভাতার টাকা দেয়া হবে। যেহেতু এখন অনলাইন সিস্টেম, এই ভাতার বিল প্রথমে সাবমিট করতে হবে। বিল সাবমিট করার পর অ্যাকাউন্টস অফিস পাস করবে, পাস করলেই ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। এই বিলটি এপ্রিলের ১ থেকে ১০ তারিখের মধ্যেই দেয়া হবে। বৈশাখের আগেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই ভাতা পাবেন।’
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বৈশাখী ভাতা আলাদা কোড আছে। ১৪ এপ্রিলের আগেই বিল করে সাধারণত বিলটি তোলা যায়। তবে বিল সাবমিট করার পরি অ্যাকাউন্টস বিভাগ থেকে তা পাস করার পরই বিলটি পাওয়া যায়। গত বছরও ১০ এপ্রিল বৈশাখী ভাতা পেয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ ডিসেম্বর ঘোষিত জাতীয় বেতন কাঠামোতে প্রথমবারের মতো বৈশাখী ভাতা চালু হয়। এটি কার্যকর ধরা হয় ওই বছরের ১ জুলাই থেকে। সে অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পেয়ে আসছেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























