নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:১০, ২৯ মার্চ ২০২১
দেশে সাধারণ ছুটির কোনো চিন্তা-ভাবনা নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ফাইল ছবি
দেশে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। আজও করোনার দৈনিক শনাক্তে রেকর্ড গড়েছে বাংলাদেশ। সংক্রমণ প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ১৮টি নির্দেশনা জারি করা হয়েছে। তবে সাধারণ ছুটি দেয়ার কোনো চিন্তা-ভাবনা আপাতত নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সোমবার (২৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সাধারণ ছুটি দেয়ার কোনো চিন্তা-ভাবনা সরকারের আছে কিনা- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত আমাদের এ রকমের কোনো সিদ্ধান্ত নেই, সাধারণ ছুটি দেয়ার ব্যাপারে এ পর্যন্ত কোনো আলোচনা হয়নি।
‘আমরা কাজ করেছি, সাংবাদিকরা মাঠে ছিলেন, অনেকে আক্রান্ত হয়েছেন। অনেকে সতর্ক থাকায় এখন পর্যন্ত ভালো আছেন। সেক্ষেত্রে আমাদের কার্যক্রম চলতে থাকবে। এখন পর্যন্ত সাধারণ ছুটি বা ওই ধরনের চিন্তা-ভাবনা নেই। তবে আমরা সতর্ক হলে এটাকে নিয়ন্ত্রণ করতে পারব।’
দেশে করোনার দৈনিক শনাক্তে রেকর্ড
দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৫ হাজার ১৮১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। একই দিনে মারা গেছেন ৪৫ জন।
রেকর্ড শনাক্তের ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৯৫ জনে। অন্যদিকে দেশে ভাইরাসটির দ্বারা মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৯৪৯ জনে।
করোনা শনাক্তে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৮ হাজার ১৯৫ টি। একদিনে শনাক্তের হার ১৮.৩৮ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশ প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। এর দশ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু দেখেছিল বাংলাদেশ
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























