ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

তথ্য প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০, ২৯ মার্চ ২০২১
আপডেট: ১৬:৩০, ২৯ মার্চ ২০২১

ফেসবুক চালুর বিষয়ে যা বলছে বিটিআরসি

ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার (২৬ মার্চ) বিকেল থেকে বাংলাদেশে ফেসবুক এবং ম্যাসেঞ্জার ডাউন হয়ে আছে। তবে কবে নাগাদ এ অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে তা এখনই বলতে পারছে না নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কমিশন-বিটিআরসি।

সোমবার (২৯ মার্চ) বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ফেসবুক বন্ধ রাখা হয়েছে। চালু করার বিষয়ে দিন-ক্ষণ কিছু বলা যাচ্ছে না।’

গত শনিবার এক বিবৃতির মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল, 'বাংলাদেশে ফেসবুক সীমিত করার বিষয়টি আমরা জানি। আমরা এটি বোঝার চেষ্টা করছি। সবাই যাতে দ্রুত পূর্ণ একসেস পায় সেজন্য আমরা কাজ করছি।'

বিবৃতি দেয়ার দুইদিনের মধ্যেও ফেসবুক স্বাভাবিক অবস্থানে ফিরে আসে নি। অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না। যাদের লগইন করা আছে তারা পাচ্ছেন না কোনো আপডেট। ভালোভাবে কাজ করছে না ম্যাসেঞ্জার সেবাও।

জানা গেছে, কোথাও কোথাও উচ্চগতির ইন্টারনেটের গতিও কমিয়ে রাখা হচ্ছে। এ রকম অবস্থায় ক্ষতির মুখে পড়েছেন ফেসবুক, ম্যাসেঞ্জার ও অনলাইন-ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়লে ফেসবুক সেবা বন্ধ করে দেওয়া হয়। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়