ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৬, ২৯ মার্চ ২০২১
আপডেট: ১৬:৪৭, ২৯ মার্চ ২০২১

বাড়ছে করোনা সংক্রমণ

দেশের সকল মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ

মাদ্রাসা। ফাইল ছবি

মাদ্রাসা। ফাইল ছবি

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের সকল মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। যদিও মহামারীকালে কওমি মাদ্রাসাগুলো তাদের কার্যক্রম অব্যাহত রেখেছিল। কিন্তু এবার সেগুলোও বন্ধ রাখতে হবে। 

সোমবার (২৯ মার্চ) করোনা সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮টি নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘সব শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত বন্ধ থাকবে। সেখানে কোনো শিক্ষার্থী আসবে না। শুধু কওমি মাদ্রাসাই নয়, সব ধরনের মাদ্রাসা বন্ধ থাকবে।’

গত বছরের ১৭ আগস্ট কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদ্রাসাগুলো।

সেই আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি মেনে মহামারির কারণে আটকে থাকা ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষা গ্রহণ এবং কিতাব বিভাগ খুলে দিতে গত বছরের ২৪ আগস্ট কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। চলতি বছরের ৩০ মার্চ থেকে সেগুলো খোলার পরিকল্পনা থাকলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার পিছিয়ে দেয়া হয়।

এখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ মে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়