ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০২, ২৯ মার্চ ২০২১
আপডেট: ১৭:০২, ২৯ মার্চ ২০২১

বিএনপি নেত্রী নিপুণ রায় তিন দিনের রিমান্ডে

নিপুণ রায় চৌধুরী

নিপুণ রায় চৌধুরী

হেফাজতের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের সরাসরি নির্দেশনা প্রদান করার অভিযোগে গ্রেফতার বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (২৯ মার্চ) ঢাকা মহানগর হাকিম আদালতে নিপুণ রায়কে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার (২৮ মার্চ) বিকালে ৪ টায় রায়ের বাজারের বাসা থেকে নিপুণ রায়কে গ্রেফতার করে র‍্যাব।

পরে র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, শনিবার (২৭ মার্চ) রাজধানীর জনপথ মোড় ও মালিবাগে বাসে এবং হেফাজতের হরতালে গাড়িতে  অগ্নিসংযোগের নির্দেশনা দেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, নিপুণ রাজধানীসহ সারাদেশে নাশকতার পরিকল্পনা করেন। তারই অংশ হিসেবে রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগসহ বিভিন্ন স্থানে বাসে আগুন দেয়া হয়। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

গাড়িতে অগ্নিসংযোগের নির্দেশনা দেয়ায় বিএনপি নেত্রী নিপুণ গ্রেফতার

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়